মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজে অগ্নিপ্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত দুর্ঘটনারস্থান: দাড়াইল,গাজীপুরা ২৭, টঙ্গী ,গাজীপুর। সংবাদ প্রাপ্তির সময়:২০:২৫ ঘটিকা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত
​নিজস্ব প্রতিবেদক, টংগী:
​টংগী পাইলট স্কুল এন্ড কলেজে আজ (২৪ নভেম্বর) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের ইতিবাচক আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে আনন্দঘন পরিবেশে আয়োজনটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর