বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (STS) উদ্বোধন পূবাইলে বিলে স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম: / ৩৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে
সংবাদ সম্মেলন।

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে মাছের ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দুই তরুণ উদ্যোক্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার (২১ অক্টোবর) বিকেলে মরকুন মধ্য পাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী নাজমা বেগমের দাবী, তার ছেলেদের মাছের প্রজেক্ট দখলে নিতে পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বিএনপি নেতা নজরুল ও তার অনুসারীরা।
বিএনপি পরিবার হয়েও তিনি স্বপরিবারে নির্যাতনের শিকার হচ্ছেন।

তরুণ উদ্যোক্তা সোহান ও শুভর দাবী, লেখাপড়া শেষ করে মরকুন মেম্বার বাড়ি এলাকায় মাছের প্রজেক্ট শুরু করেন তারা। কিছুদিন যাবৎ সেই প্রজেক্টের পাশে আরেকটি প্রজেক্ট শুরু করেন স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম। এরপর থেকে নানা অজুহাতে ঝামেলা সৃষ্টি করছিলেন তিনি। সম্প্রতি মাছের প্রজেক্টের পানির চাপ বৃদ্ধি পেলে দুই প্রজেক্টের মাঝের পানা (নেটের বেড়া) হেলে পড়ে। সেই পানা সংস্কার করতে গিয়ে পানির ভিতর গোপনে সুরঙ্গ তৈরী করে বিএনপি নেতার শ্রমিকরা। এতে করে শুভর প্রজেক্টের মাছ তার প্রজেক্টে চলে যাচ্ছিল। এই ঘটনা জানতে পেরে তাকে প্রজেক্টে ডাকেন দুই ভাই। মঙ্গলবার রাতে প্রজেক্টে গিয়ে এহেন চুরির বিষয় ধরা পরার পর তাদের সাথে বাকবিতন্ডায় জরান নজরুল। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পা পিছলে পড়ে আহত হন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর