বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

কাউন্সিলর নির্বাচনে প্রার্থীতার জেরে হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন করলেন খালেক

প্রতিনিধির নাম: / ৫৪৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ

কাউন্সিলর নির্বাচনে প্রার্থীতার জেরে হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন করলেন খালেক
স্টাফ রিপোর্টারঃ আজিম শেখ
নগরীর ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি-ধামকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করছে। তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মোঃ আব্দুল খালেক বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়ায় একটি মহল আতঙ্কিত হয়ে উঠেছে। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ষড়যন্ত্র করছে।”
তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর