বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল কালামের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাৎ ও জিয়ার স্মৃতিবিজড়িত অডিটোরিয়াম ভাঙার অভিযোগ ​ তারুণ্যের উচ্ছ্বাসে টঙ্গী সরকারি কলেজে বর্ণিল নবীন বরণ উৎসব রাজপথের কর্মী বেনজীর রহমান রাজনীতির ইতিহাস টঙ্গীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার ঘন ঘন বিবাহ ও প্রতারণা: মোশারফ হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিসিক শিল্পনগরীর গ্লিমার ফ্যাশনের বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী গাজীপুরের পূবাইলে গৃহবধূকে হত্যার পর ঘাতক স্বামী পলাতক স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে উচ্ছেদ অভিযান: পালকি রেস্টুরেন্ট ও আল আমিন বেকারিকে জরিমান
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গী পূর্ব থানায় বিএনপির রাজনীতিতে ফরিদুল আজিজ স্বপনের সক্রিয় ভূমিকা

প্রতিনিধির নাম: / ৬৯২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

টঙ্গী পূর্ব থানায় বিএনপির রাজনীতিতে ফরিদুল আজিজ স্বপনের সক্রিয় ভূমিকা
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ফরিদুল আজিজ স্বপন। নব্বইয়ের দশকের উত্তাল রাজনৈতিক সময়ের রাজপথে তুখোড় ছাত্রনেতা হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও টঙ্গী পূর্ব থানায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন বলেও জানান স্থানীয়রা।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে সক্রিয় উপস্থিতি রেখে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ফলে টঙ্গী পূর্ব থানায় বিএনপির কার্যক্রম ধারাবাহিকভাবে সচল ছিল বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সক্ষমতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ফরিদুল আজিজ স্বপন ভবিষ্যতেও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর