রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার প্রেস বিজ্ঞপ্তি* *নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।* প্রেস বিজ্ঞপ্তি *নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। পূবাইলে ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন। মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম: / ৪৪ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর টঙ্গী প্রতিনিধি //আব্দুল খালেক সুমন

দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ১৫ মার্চ ২০২৬, রবিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশনসমূহের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর