বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবিতে ৪৪ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম: / ৩২৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

দুমকিতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকা থেকে তৌহিদুল ইসলাম দীপু (২৫) নামের ওই যুবককে আটক করা হয়।

​বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম দীপু উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মৃধার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীপুর বিরুদ্ধে ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর ৩০/২০) আদালতে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল সেখানে হানা দেয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীপু আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

​এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি জানান। তৌহিদুল ইসলামের গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ ৭ মে ২০২৬ইং


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর