মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ পূবাইলে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ গাজীপুরের টঙ্গী অঞ্চলের শীর্ষ ছিনতাইকারী ও ‘ছিনতাইকারী গডফাদার’ খ্যাত মাহিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম: / ৬১ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ

টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি
নিজস্ব প্রতিবেদক,
গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লাগা এই আগুনে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশই দাহ্য উপকরণ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা জরুরি।”
স্থানীয় প্রশাসন আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর