বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী সরকারি কলেজে অগ্নিপ্রতিরোধ ও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত টংগী পাইলট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত দুর্ঘটনারস্থান: দাড়াইল,গাজীপুরা ২৭, টঙ্গী ,গাজীপুর। সংবাদ প্রাপ্তির সময়:২০:২৫ ঘটিকা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌ গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এপিবিএনের সাফল্য, উদ্ধার করে ৬৫৫ মোবাইল ফোন টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে  যুবদলের মোটরসাইকেল র‍্যালি টঙ্গী স্টেশন রোড নতুন বাজারে দুই ভাই হারুন ও হামিদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্য, শ্রমিক অসন্তোষ ও নিষিদ্ধ সংগঠনের বিস্তার রোধে নাগরিক সংহতি সমাবেশ টঙ্গী ও গাজীপুরের জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ কারাবাস থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীর দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ

প্রতিনিধির নাম: / ৯৫০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ

টঙ্গীর দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ
নিজস্ব প্রতিবেদক//
টঙ্গীর দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস্ মাঠে জমকালো আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা রাতুল আহম্মেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খোরশেদ আলম, রাকিবুল হাসান রাকিব, ফয়সাল আহমেদ রুবেল, শেখ ফরিদ, আরাফাত রহমান আদনান, সোহেল চৌধুরী, আবুল কালাম আজাদ জুয়েল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রুবাইয়াত খৈয়ম রুমন এবং পশ্চিম থানা যুবদল নেতা মমিন চিশতী নাহিদ হক রাহুল, শাবান রহমান সিজান,রাজিব তালুকদার, মোঃ নুরনবী সহ আরও অনেকে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খোরশেদ একাদশ বনাম ফারুক একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩–১ গোলে ফারুক একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে
খোরশেদ একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাকিল বাহাদুর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর