বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় শিক্ষকের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, প্রিয়াংকা সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো

প্রতিনিধির নাম: / ১২৩০ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

মো: গোলাম কিবরিয়া-রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো।  রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছে, আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা।

সোমবার (১৭ জুন) রাজশাহী আর্মি ক্যাম্পে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন ভাড়ায় একমত হন। মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এ ভাড়া প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী এবং সহসভাপতি আলম আলীসহ অনেকে।

বৈঠক শেষে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আলুর ভাড়া হবে ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ে সংরক্ষিত আলুর ক্ষেত্রে আগের চুক্তির হারেই ভাড়া নেওয়া হবে। তবে সেক্ষেত্রেও শ্রমিক খরচ হিসাবে ৫০ পয়সা আদায় করা যাবে।

এর আগে প্রতি কেজি আলুর ভাড়া ছিল ৪ টাকা। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা সেই ভাড়া বাড়িয়ে ৮ টাকা নেওয়া শুরু করলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যস্থতায় এ সমঝোতা প্রতিষ্ঠিত হলো। এতে আলু চাষিদের অভিযোগের একটা সুষ্ঠ মিমাংসা হলো ।


আপনার মতামত লিখুন :

৩৩ responses to “রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো”

Leave a Reply to * * * $3,222 deposit available! Confirm your operation here: http://uwiapartment.com/index.php?k8z9sc * * * hs=6812b6a5fa69c5bffb188374d03eb028* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর