সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ করেন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ফোন নাম্বার ছাড়াই মেসেজিং ও কল সুবিধা দেবে এক্সচ্যাট

প্রতিনিধির নাম: / ৫৮২ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ

ইলন মাস্ক নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’। নতুন এই প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্মটি এক্স-এর মধ্যেই যুক্ত থাকবে।

ইলন মাস্কের লক্ষ্য হলো এক্স-কে একটি ‘সবকিছু এক জায়গায়’ অ্যাপে পরিণত করা। এক্সচ্যাট তারই অংশ।

এক্সচ্যাট-এ রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকারী একাধিক ফিচার। যার মধ্যে রয়েছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ এবং ক্রস-প্ল্যাটফর্ম অডিও-ভিডিও কল। বিশেষত্ব হলো, এই সেবাগুলোর জন্য ফোন নম্বরের প্রয়োজন নেই।

এই টুল বেটা ভার্সনে নির্দিষ্ট কিছু পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। এটি চার ডিজিটের পাসকোডে সুরক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট সুবিধা দিচ্ছে।

একটি পোস্টে ইলন মাস্ক এক্সচ্যাট-কে “পুরোপুরি নতুন” অ্যাপ হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি বলেন, এক্সচ্যাট একটি নতুন স্থাপত্য বা আর্কিটেকচারে তৈরি। যা বিটকয়েন প্রোটোকল-এর মতো এনক্রিপশন ব্যবহার করছে। যদিও এই এনক্রিপশন প্রযুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এক্সচ্যাট-এর এই যাত্রা এমন সময় শুরু হলো যখন মেটা-র মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা উন্নত করছে। হোয়াটসঅ্যাপে এই সুবিধা ইতিমধ্যে ডিফল্টভাবে চালু রয়েছে। তবে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনো তা পুরোপুরি চালু করেনি।

জানা গেছে, এক্সচ্যাট ইলন মাস্কের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। যেখানে তিনি এক্স-কে উইচ্যাট-এর মতো একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্মে পরিণত করতে চান। এই অ্যাপে ভবিষ্যতে থাকবে মেসেজিং, পেমেন্ট, মিডিয়া শেয়ারিং এবং ডেটিং সেবা।


আপনার মতামত লিখুন :

৩ responses to “ফোন নাম্বার ছাড়াই মেসেজিং ও কল সুবিধা দেবে এক্সচ্যাট”

Leave a Reply to * * * Win Free Cash Instantly * * * hs=97c00d8717a8944a9df62c7cbd554969* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর