সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ করেন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্বিগুণ ওষুধ ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি

প্রতিনিধির নাম: / ৪৭৪ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ ওষুধ ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘এডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও করোনা প্রতিরোধে’ আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার সম্মেলনকক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটিতে অঞ্চলভিত্তিক ডেঙ্গু পর্যবেক্ষক দল গঠন (মনিটরিং টিম) এবং জনবলের ঘাটতি পূরণে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশার বিস্তার রোধকে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নির্ধারণ করে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, এডিস মশার বিস্তার রোধে তাৎক্ষণিক ফলাফল পেতে আগামী শনিবার এ কার্যক্রম শুরু হবে। এ সময় ঢাকা দক্ষিণ সিটিতে পরিপক্ব মশা নিধনের কাজে (এডাল্টিসাইডিং) ধোঁয়া দেওয়ার ফগার যন্ত্রে ৩০ লিটার কীটনাশকের পরিবর্তে দ্বিগুণ পরিমাণ; অর্থাৎ ৬০ লিটার কীটনাশক ব্যবহার করা হবে।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যবেক্ষক দল গঠনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্যসচিব করে এ দল গঠনের সিদ্ধান্ত হয়।

পর্যবেক্ষক দলের সদস্যরা মশার ওষুধ ছিটানোর কর্মীদের সকাল ও বিকেলের উপস্থিতি নিশ্চিতকরণ, সঠিক অনুপাতে কীটনাশক প্রয়োগ যাচাই করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মশকনিধনের কর্মীদের মাধ্যমে বাসাবাড়ির ভেতর, আঙিনা ও ছাদে জমা পানি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজগুলো নিশ্চিত করবেন।

চলতি জুন মাসের মধ্যে কীটতত্ত্ববিদদের সমন্বয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে ডেঙ্গু নিয়ন্ত্রণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হালনাগাদ তথ্য ঢাকা দক্ষিণ সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মশকনিধনে জনবলের ঘাটতি পূরণে নিয়োগপ্রক্রিয়া অব্যাহত রাখাসহ ডেঙ্গু ও করোনা রোধে জনসচেতনতা বৃদ্ধিরও সিদ্ধান্ত হয় সভায়।

ডেঙ্গু ও করোনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে সংস্থাটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফারিয়া ফয়েজকে মনোনীত করা হয়েছে। এ কর্মকর্তার মুঠোফোন নম্বর ০১৮৪১-২১১০৯৮।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভীনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

৩ responses to “ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্বিগুণ ওষুধ ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি”

Leave a Reply to * * * $3,222 deposit available * * * hs=415c389b796755a1c0ff6403688bffe5* ххх* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর