শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫ আগস্ট স্মরণসভা: ছাত্র আন্দোলনের সাহস, ত্যাগ ও ভবিষ্যতের অঙ্গীকার ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি! টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতি নিহত

প্রতিনিধির নাম: / ৫৪৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ

নড়াইল, ১২ জুন ২০২৫ (বাসস): ইজি বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জেলায় বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

জেলার কালিয়া উপজেলার কালিয়া-বর্দিয়া সড়কের নড়াগাতী থানার তালবাড়িয়া এলাকায় আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর মামুন (৭২) এবং তার স্ত্রী মর্জিনা বেগম (৬২) জেলার কালিয়া পৌরসভার বারো-কালিয়া বেপারীপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১টা ১৫ মিনিটে কালিয়া-বর্দিয়া সড়কের নড়াগাতী থানার তালবাড়িয়া এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের যাত্রী জাফর মামুন, তার স্ত্রী মর্জিনা বেগম এবং চালক বাবুল শরীফ গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জাফর ও মর্জিনাকে মৃত ঘোষণা করেন। চালক বাবুল শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর