রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় প্রস্তাবিত বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন গাজীপুর পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ টঙ্গীর ব্যাংকের মাঠ থেকে শীর্ষ মাদক কারবারি মিনারা গ্রেফতার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে কেন্দ্র করে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তৃণমূল বিএনপি টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড নিয়ে অপপ্রচারের প্রতিবাদ: কর্তৃপক্ষের ভাষ্য মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, ৫০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ (Dr-Abul Kalam Azad) স্যার Tongi Govt. College, Gazipur. এ উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম: / ৪৮০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ

টঙ্গীর নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি
নিজস্ব প্রতিবেদক,
গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার নিশাত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লাগা এই আগুনে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশই দাহ্য উপকরণ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা জরুরি।”
স্থানীয় প্রশাসন আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর