প্রিন্ট এর তারিখঃ মে ২৮, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজ ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ
মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক শ্রেণির মুখোশধারী অপরাধচক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সমাজব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্ঞন কামাল নামে এক ব্যক্তি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ফিটিংবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। একইভাবে চানকি এলাকার বাসিন্দা তাইজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধেও ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
এছাড়া, কাজী মঞ্জুর নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা এবং জমি দালালির মাধ্যমে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে। নাইক্কা শামিম নামের আরেক ব্যক্তিও সম্প্রতি চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, এসব ব্যক্তির একটি শক্তিশালী চক্র রয়েছে, যারা গরিব মানুষের প্রাপ্য সম্পদ আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছে। তাদের সঙ্গে স্থানীয় এক নগর কমিশনার প্রার্থীর ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর বক্তব্য:
একাধিক বাসিন্দা জানান, “এরা দেখতে সাধারণ মানুষের মতো হলেও তাদের কর্মকাণ্ড অত্যন্ত ভয়ংকর। দীর্ঘদিন ধরে এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।”
প্রশাসনের ভূমিকা প্রত্যাশা:
এলাকাবাসী দ্রুত এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025