বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ করেন টঙ্গীতে ইয়াবা তৈরি ল্যাবের সন্ধান, সাড়ে ৪ হাজার ইয়াবাসহ কেমিস্ট গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার পুষ্পস্তবক অর্পণ সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ম’রে যেতে পারে বাংলাদেশের ক্রিকেট: আজিঙ্কা রাহানে পূবাইলে ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারনা —
Notice :
"The Daily Dhakar Kagoj" (দৈনিক ঢাকার কাগজ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যা প্রতিদিন প্রকাশিত হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

প্রতিনিধির নাম: / ৪৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক//
আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে সচিবালয়ে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

এরআগে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে, তাঁরা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর